মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর ও সেক্টর কমান্ডারগণের নাম
মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর ও সেক্টর কমান্ডারগণের নাম
১নং সেক্টর
সেক্টর কমান্ডার-মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম।
আওতাভূক্ত অঞ্চল: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও তৎকালীন নোয়াখালী জেলার ফেনী
মহকুমার অংশবিশেষ নিয়ে গঠিত
২নং সেক্টর
সেক্টর কমান্ডার-মেজর খালেদ মোশাররফ
আওতাভূক্ত অঞ্চল কুমিল্লা জেলার অংশ, ঢাকা জেলা ও ফরিদপুর জেলার অংশ নিয়ে গঠিত।
৩নং সেক্টর
মেজর কে এম সফিউল্লাহ। পরবর্তী এ এম এন নূরুজ্জামান এই সেক্টরের দায়িত্ব পালন
করেন।
আওতাভূক্ত অঞ্চল: কুমিল্লা জেলার অংশ, ময়মনসিংহ জেলার অংশ, ঢাকা ও সিলেট জেলার
অংশ নিয়ে গঠিত
৪নং সেক্টর
সেক্টর কমান্ডার: মেজর সি আর দত্ত
আওতাভূক্ত অঞ্চল: সিলেট জেলার অংশ নিয়ে গঠিত হয় 4নং সেক্টর
৫নং সেক্টর
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী।
আওতাভূক্ত অঞ্চল: সিলেট জেলার অংশ ও ময়মনসিংহ জেলার অংশ নিয়ে গঠিত।
৬নং সেক্টর
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম
খাদেমুল বাশার।
আওতাভূক্ত অঞ্চল: রংপুর জেলা ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
৭নং সেক্টর:
সেক্টর কমান্ডার: মেজর নাজমুল হক
ও লে. কর্নেল কাজী নুরুজ্জামান
আওতাভূক্ত অঞ্চল: রংপুর জেলার অংশ, রাজশাহী জেলার অংশ, পাবনা জেলার অংশ ও দিনাজপুর
জেলার অংশ, বগুড়া জেলা নিয়ে গঠিত।
৮নং সেক্টর:
সেক্টর কমান্ডার: মেজর আবু ওসমান
চৌধুরী ও লে. কর্নেল এম আবুল মঞ্জুর
আওতাভূক্ত অঞ্চল: যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল জেলার অংশবিশেষ।
৯নং সেক্টর:
সেক্টর কমান্ডার: মেজর আবদুল জলিল
ও মেজর জয়নুল আবেদিন
অঞ্চল: বরিশাল জেলার অংশ, পটুয়াখালী, খুলনা
জেলার অংশ, ফরিদপুর জেলার অংশবিশেষ।
১০. প্রধান সেনাপতির নিয়ন্ত্রণে সমগ্র
বাংলাদেশে নৌ-সেক্টর হিসেবে গঠন করা হয় ১০ নম্বর সেক্টর। ফ্রান্স থেকে প্রশিক্ষকগণ
এখান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন।
১১নং সেক্টর
সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান পরবর্তীতে মেজর আবু তাহের
অঞ্চল: ময়মনসিংহ জেলার অংশ, সিলেট জেলার অংশ ও রংপুর জেলার অংশ বিশেষ।
তথ্যসূত্র: দৈনিক কালের কন্ঠ