সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য
সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য
একজন সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের দ্বিতীয়
প্রশাসনিক ব্যক্তি। সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের উপস্থিতি বা অনুপস্থিতিতে
তাঁকে বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়, তার মধ্যে অন্যতম কিছু মৌলিক দায়িত্ব-কর্তব্য
নিম্নরূপ-
1. বছরের শুরুতেই ক্লাস রুটিন প্রণয়ন করা।
2. স্টপগ্যাপ রুটিন প্রস্তুত ও ক্লাস বন্টন।
3. প্রতি মাসে
শ্রেণি শিক্ষকদের মাধ্যমে হাজিরা খাতায় ছাত্র-ছাত্রীর নাম উঠানোর ব্যবস্থা নিবেন।
4. নিয়মিত প্রাত্যাহিক সমাবেশের উদ্যোগ নিবেন ও সময়মত নিজে উপস্থিত থাকবেন।
5. শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
শ্রেণি শিক্ষকদেরকে ক্লাসে পাঠাবেন।
6. বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন
ও পরীক্ষা পরিচালনা করবেন।
7. পেশাদারী এবং
নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতিষ্ঠান প্রধানের দেয়া শিখন প্রক্রিয়ায় দায়িত্ব পালনে ধারাবাহিকতা বজায় রাখবেন।
8. ফলাফল রেজিস্ট্রার খাতায় শ্রেণি শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরি
করাবেন।
9. শ্রেণি শিক্ষকদের মাধ্যমে সবল,
দূর্বল, অধিক দূর্বল, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।
10. যথাযথ ICT ব্যবহার, শিক্ষা উপকরণ ব্যবহার ও
পাঠ পরিকল্পনা করে অংশগ্রহনমুলক ক্লাস নিতে উৎসাহ দিবেন ও তদারকি করবেন।
11. শিক্ষার্থী ও শিক্ষকের প্রতি আচরণ বা দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখবেন। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন।
12. শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করার মানসে শিক্ষক-শিক্ষার্থীর সাথে বিশ্বস্থ বন্ধুর আচরণ করবেন ।
১3। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বজায় রেখে শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুখে, সাফল্য-ব্যর্থতায় সব সময় পাশে থাকবেন ।
১4। নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন ।
১5। কোন শিক্ষার্থী কর্তৃক শ্রেণিতে অনিয়ম বা শৃংখলা ভঙ্গ হলে অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন ।
16. শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে
সহায়তা করবেন ।
১7. শ্রেণি শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে প্রতিষ্ঠান প্রধানের পরামর্শক্রমে নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।
18. শিক্ষক বিধি
মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।
এছাড়াও আরো কিছু দায়িত্ব সম্পর্কে নিম্নলিখিত বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়-
১। শিক্ষার্থীকে জানবার জ্ঞান।
২। শিখন পরিবেশের জ্ঞান।
৩। শিক্ষাদান সম্পর্কিত জ্ঞান।
৪। বিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান।
৫। তত্ত্বাবধান সংক্রান্ত জ্ঞান।
৬। নৈতিক মূল্যবোধের জ্ঞান।
৭। রুচি বা আগ্রহ অনুযায়ী জ্ঞান।
