গল্প ও কবিতা
মানুষ
মো: কবির খান বিপ্লব
মানুষ জনমলয়
ধর্মে বিভক্তি
কর্মে পরিচয়।
জন্মগুণে মানুষ হয়ে
ধর্মভেদে রুপ ধরে
কর্মগুণে প্রকাশ হয়।
ধর্ম আর কর্মের গুণে
পশুত্বের বিনাশ ঘটিয়ে
মনুষ্যত্বের বিকাশ হয়।
বস্তা বস্তা দলিল আর
কিতাবি বহুত জ্ঞান
মানুষ হওয়ার দলিল নয়।
ষড় রিপুর সাধন ছেড়ে
মানুষ যে জ্ঞান অর্জন করে
সেই জ্ঞানেতে মানুষ হয়।