লকডাউনে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা সম্ভব ব্যক্তিগত ম্যাসেঞ্জারেই
লকডাউনে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা সম্ভব ব্যক্তিগত ম্যাসেঞ্জারেই
লকডাউন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ, শিক্ষার্থীরা অলস বসে সময় কাটাচ্ছে বাড়িতে। কেউ হয়তো পড়ছে, কেউ টিভিতে না হয় স্মার্টফোনেই পার করছে সময়টা। শিক্ষার্থীদেরকে পড়ালেখায় ধরে রাখতে সরকার নিয়েছেন কিছু মহতী উদ্যোগ। সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস সম্প্রচারের পাশাপাশি কিশোর বাতায়নেও নিয়মিত হচ্ছে লাইভ ক্লাস। তার সাথে তাল মিলিয়ে বিভিন্ন বিভাগ, জেলা কিংবা উপজেলা পর্যায়েও লাইভ ক্লাস সম্প্রচার হচ্ছে। সরকারের পাশাপাশি শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার সকল সৈনিকদের প্রতি রইল আমার শ্রদ্ধা।
তবে, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি শিক্ষার্থীদের সকল বিষয়গুলোর পাঠদান অব্যাহত রাখতে হলে ব্যক্তিগত ম্যাসেঞ্জারেই একমাত্র বিশ্বস্থ সহায়ক বলে আমি বিশ্বাস করি। বলতে পারেন কেন? গ্রামঞ্চলের প্রতিটি পরিবারে মোবাইল নেই অথবা মোবাইল থাকলেও ফেইসবুক নেই। কিন্তু ইমু ম্যাসেঞ্জার ব্যবহার করেনা এমন পরিবার খুঁজে বের করাটা হবে দুষ্কর। তাই বিষয় শিক্ষকগণ যদি একদিন কষ্ট করে সকল শিক্ষার্থীদেরকে নিজ ইমু নাম্বারের একটি গ্রুপের সাথে যুক্ত করে নেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে তার পাঠটি নিয়ে আলোচনা করেন ও পরের দিনের বাড়ির কাজ দিয়ে দিন তাহলে শিক্ষার্থীরা প্রযুক্তির ঝামেলা ছাড়াই তাদের পাঠটি পেয়ে যাবে। এমনও অনেক পরিবার আছে যারা ইন্টারনেট বুঝেনা কিন্তু ইমু ঠিকই বুঝে। তাই, ইমু ম্যাসেঞ্জারই হতে পারে বিষয়ভিত্তিক পাঠদান অব্যাহত রাখার বিশ্বস্থ সহযোগী।
উল্লেখিত পদ্ধতিটি কল্পনাপ্রসূত নয়; আমার কর্মরত প্রতিষ্ঠানে আমি এইভাবে ক্লাস নিচ্ছি।
কোন প্রকার সহযোগিতার প্রয়োজন পড়লে ব্লগের মন্তব্যের ঘরে লিখুন, আশা করছি পাশে পাবেন।
লেখক-
মো: কবির খান
সহকারি শিক্ষক
বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়
বুড়িচং, কুমিল্লা।
ইমেইল: writerbiplob@gmail.com
Youtube: http://www.youtube.com/c/MdKabirKhan
